bne
.to
Lyrics
Library
Leaderboard
বাংলা
Log in
Sign up
Loading lyrics…
Nekre lyrics by Shonar Bangla Circus | BNE Lyrics
Library
Verified
Approved Aug 9, 2026 by @ug7jovf
43 lines · 100% timed
Nekre
Shonar Bangla Circus · Mohashoshan
LRC
TTML
JSON
Improve lyrics
−5s
+5s
0:00
/ 0:00
0.75×
1×
1.25×
Translate
Verse
নেকড়েটা দাঁড়িয়ে ছিলো পাহাড়ের নির্জনে
0:27-0:38
ভয়ে ভয়ে আমি থেমে গেলাম তার থেকে দূরে
0:38-0:49
পিপাসা আমার গলায় সূর্যের মতো প্রখর
0:49-0:59
হ্রদটা ঠিক ওর ওপাশে চাঁদের আলোয় বিভোর
0:59-1:43
ভয় লুকোতে এক লাফে উঠলাম হিংস্র হয়ে
1:43-1:48
নেকড়েও বিস্ময়ে, ক্রোধে, হুঙ্কারে উঠলো জ্বলে
1:49-1:54
হিংস্র দুই পশু মুখোমুখি গভীর রাতের পথে
1:54-1:59
চোখ থেকে বজ্র ঠিকরে পড়ে আগুনের স্বভাবে
1:59-2:05
হৃদয় কি হৃদয় হবার আগে ছিলো কোনো আগ্নেয়শিলা?
2:05-2:11
কোন এক গুপ্ত সমুদ্র ঢেউ যার আগুনের শিখা?
2:11-2:16
আগুনের ঢেউ আছড়ে পড়ে সব সৈকতে সৈকতে
2:16-2:23
বালিয়াড়ি ভরে আছে দাবানলে পোড়া পশুর শবে
2:23-2:27
আমাদের ভেতর থেকে বের হওয়া তাপ
2:27-2:32
মিলেমিশে হয়ে গেলো শীত রাতের উত্তাপ
2:32-2:37
দুজনের আগুনে দুজন পুড়ে যাবার বদলে
2:37-2:43
হিমশীতল রাতে চেনা হলাম প্রেমের আগুনে
2:43-3:10
নেকড়ে কখনো মানুষের বন্ধু হয়?
3:10-3:16
মানুষ কখনো বন্ধু হয় নেকড়ের?
3:16-3:21
রাত কি কখনো বন্ধু হয় পাহাড়ের?
3:21-3:27
পাহাড় বন্ধু হয় কি অচেনা রাতের?
3:27-3:44
ইশারায় নেকড়ে আমাকে ডেকে নিলো কাছে
3:44-3:54
আমার সাথে যেনো তার কত কথা আছে
3:54-4:05
নীরবতা ভাঙ্গলো আমাদের যে কথাতে
4:05-4:16
আঁধার যেনো নিজের সাথে নিজেই কথা বলে
4:16-4:38
হ্রদের স্রোতের ঘূর্ণি সিংহের প্রসূতিসদন
4:38-4:43
ডানাওলা সিংহ মুখ মানুষ শিশুর মতন
4:43-4:48
লাভার ভেতর দিয়ে তারা সাঁতার কেটে কেটে
4:48-4:54
পিঠে ডানা নিয়ে উঠে আসে ঝাঁকে ঝাঁকে
4:54-4:59
আর দেখি রঙ্গধনু বানাচ্ছে কিছু ঈগল
4:59-5:05
যারা ঠিক তোমাদের কুমারী নারীদের মতন
5:05-5:11
পাতালে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল মণিরত্ন
5:11-5:17
অচল ভেবে ছুঁড়ে ফেলে দিচ্ছে অন্ধকারে
5:17-5:22
হ্রদের ধারে দেখি পড়ে আছে সেই নেকড়ে
5:22-5:27
কাছে গিয়ে দেখি তার দেহের বাদামী চামড়া ছিঁড়ে
5:27-5:32
কত শত শকুন উড়ে গেছে নীল আকাশের দিকে
5:32-5:37
আর নেকড়ের শব পড়ে আছে আমার হিম পায়ে
5:38-5:43
সেই নেকড়ে রক্তের জ্বালানীতে চলতো যার ইঞ্জিন
5:43-5:48
কঠিন শীতল ধাতুতে গড়া যার নিখুঁত ধমণী
5:48-5:54
আর পশুদের রুপান্তর চলছিলো চারপাশে
5:54-5:59
থেমে গেছে কেউ নেই পৃথিবী এক মৃত রমণী
5:59-6:05
থেমে গেছে কেউ নেই পৃথিবী এক মৃত রমণী
6:05-6:10
থেমে গেছে কেউ নেই পৃথিবী এক মৃত রমণী
6:10-6:16
থেমে গেছে কেউ নেই পৃথিবী এক মৃত রমণী
6:16-6:27