bne
.to
Lyrics
Library
Leaderboard
বাংলা
Log in
Sign up
Loading lyrics…
Nishongota lyrics by Shonar Bangla Circus | BNE Lyrics
Library
Verified
Approved Aug 9, 2026 by @ug7jovf
31 lines · 100% timed
Nishongota
Shonar Bangla Circus · Mohashoshan
LRC
TTML
JSON
Improve lyrics
−5s
+5s
0:00
/ 0:00
0.75×
1×
1.25×
Translate
Verse
বনের নিঃসঙ্গতার ভয়
0:58-1:05
হরিণ হয়ে ঘুরে বেড়ায়
1:05-1:12
মাংস খসে পড়ে জোছনায়
1:12-1:20
হরিৎ ধূলো খসে খুরের তলায়
1:21-1:28
তুমি না থাকলে আমি নেই
1:28-1:35
আমি না থাকলেও যেমন তুমি নেই
1:35-1:42
মাঝের বন চিরে ছুটে যায় নদী
1:42-1:51
একূলে আমি হরিণ ওকূলে তুমি হরিণী
1:51-2:04
সে নদীর নাম প্রেম
2:04-2:12
দুপাশে ম্যানগ্রোভ মরুভূমি
2:12-2:21
ভাসে আকাশের প্রতিচ্ছবি
2:21-2:28
মেঘ নয় কুয়াশার কুণ্ডলী
2:28-2:35
আদিম সাপের জিহ্বায় বিষের অগ্নি
2:35-2:43
এক কূলে আদম অন্য কুলে হাওয়ার সমাধি
2:43-3:35
আর হরিৎ জোছনায়
3:35-3:40
তারা একে অপরের দিকে তাকায়
3:40-3:44
মাঝখানে মৃত্যুর কুয়াশা
3:44-3:48
ভেসে যায় প্রতিচ্ছবি
3:48-3:51
ভেসে, ভেসে তারা যায় কোথায়?
3:51-4:05
সেখানে কি নিঃসঙ্গতা নাই!
4:06-4:17
যেখানে তুমি বন হলে
4:18-4:21
নিঃসঙ্গতার ভয়ে আমি হরিণ
4:21-4:32
চাঁদ যে ছুরির মতো গেঁথেছে দেহে
4:32-4:47
হরিণের ছাইভস্ম পোড়া বনের হৃদয়ে
4:47-4:59
ক্যাম্পফায়ারের শিখা ফণা তুলে
4:59-5:01
তোলে প্রেমহীন দাবানল
5:01-5:10
দাবানল, দাবানল, দাবানল
5:10-5:53
নিঃসঙ্গতার ভয়
5:53-5:58
হরিণ হয়ে ঘুরে বেড়ায়
5:58-6:05
মাংস খসে পড়ে জোৎস্নায়
6:05-6:13
হরিৎ ধূলো খসে খুরের তলায়
6:13-6:38