bne
.to
Lyrics
Library
Leaderboard
বাংলা
Log in
Sign up
Loading lyrics…
Ondho Buror Blues lyrics by Shonar Bangla Circus | BNE Lyrics
Library
Verified
Approved Aug 10, 2026 by @ug7jovf
33 lines · 100% timed
Ondho Buror Blues
Shonar Bangla Circus · Mohashoshan
LRC
TTML
JSON
Improve lyrics
−5s
+5s
0:00
/ 0:00
0.75×
1×
1.25×
Translate
Verse
ভীড়ের ভেতর পরীর প্রেতাত্মার মতো রক্তের গাউন পরে
1:01-1:14
আগুনের শিখার মতো সোনালী চুলে নেমে এসেছিলো সে
1:14-1:27
পিঠে তার ক্যারিবীয়ান সমুদ্রের ঢেউয়ের মতো স্ফটিক ডানা
1:27-1:38
নোনা হাওয়ায় যারা ক্ষয়ে গিয়েছিলো মেডিটেরিয়ান সমুদ্রের নোনায়
1:38-1:53
বললাম “কি বিস্ময়কর সুন্দর তুমি!”
1:53-2:00
বললো “তুমি কি বিশ্বাস করো তোমার চোখকে?”
2:00-2:08
আমি হয়তো এতই সুন্দর যে তা দেখার সাহস নেই তোমার চোখের
2:08-2:23
অথবা এতই কুৎসিত যা দেখার মতো তোমার কোনো হৃদয় নেই
2:23-2:39
সবই অসীম
2:39-2:45
অনন্ত রুপান্তরের চরকিতে
2:45-2:49
সূতো কাটার কোনো সুযোগ নেই
2:49-3:41
সকালে স্বপ্ন থেকে উঠে টের পেলাম আমার চোখ অন্ধ
3:41-3:55
নাকি সে আর নেই এখানে?
3:55-4:07
সে নেই বলেই কি নিজেকে অন্ধ মনে হচ্ছে?
4:07-4:14
সে নেই বলেই কি নিজেকে অন্ধ মনে হচ্ছে?
4:14-4:20
সে নেই বলেই কি নিজেকে অন্ধ মনে হচ্ছে?
4:20-4:26
সে নেই বলেই কি নিজেকে অন্ধ মনে হচ্ছে?
4:26-5:04
নাকি আমরা কেউ ছিলাম না এখানে?
5:04-5:11
নাকি আমরা কেউ ছিলাম না এখানে?
5:11-5:18
শুধু এক অন্ধমথ, শুধু এক অন্ধমথ, স্বপ্ন দেখছিলো ঘুমে, স্বপ্ন দেখছিলো ঘুমে
5:18-5:31
শুধু এক অন্ধমথ প্রজাপতির ডানার স্বপ্নে
5:32-5:45
ঘুমে ঘুমে ঘুমে ঘুমের অতলে
5:45-5:51
ঘুমে ঘুমে ঘুমে ঘুমের অতলে
5:51-5:57
ঘুমে ঘুমে ঘুমে ঘুমের অতলে
5:57-6:04
ঘুমে ঘুমে ঘুমে ঘুমের অতলে
6:04-7:20
আমি এই শহরের এক ঘরে বসে থাকা সেই নিঃসঙ্গ অন্ধ বুড়ো
7:20-7:35
আমি এই শহরের এক ঘরে বসে থাকা সেই নিঃসঙ্গ অন্ধ বুড়ো
7:35-7:50
সাদাছড়ি হাতড়াতে হাতড়াতে শূন্যতায় হোচট খেয়ে টের পাই
7:50-8:06
এখানে মৃত্যু ছাড়া আর কোনো প্রিয়বন্ধু নেই
8:06-8:19
এখানে মৃত্যু ছাড়া আর কোনো প্রিয়বন্ধু নেই
8:19-8:31
এই শহরে নিঃসঙ্গতার চেয়ে আর কোনো সুন্দরী প্রেমিকা নেই
8:31-8:46
এখানে মৃত্যু ছাড়া আর কোনো প্রিয়বন্ধু নেই
8:46-9:00
এই শহরে নিঃসঙ্গতার চেয়ে আর কোনো সুন্দরী প্রেমিকা নেই
9:00-9:37