bne
.to
Lyrics
Library
Leaderboard
বাংলা
Log in
Sign up
Loading lyrics…
Rajhaash lyrics by Shonar Bangla Circus | BNE Lyrics
Library
Verified
Approved Aug 9, 2026 by @ug7jovf
35 lines · 100% timed
Rajhaash
Shonar Bangla Circus · Mohashoshan
LRC
TTML
JSON
Improve lyrics
−5s
+5s
0:00
/ 0:00
0.75×
1×
1.25×
Translate
Verse
কোথাও বৃষ্টি হচ্ছে এসিড বৃষ্টি
1:11-1:27
কোথাও দলক হচ্ছে রক্তের দলক
1:27-1:42
কোথাও ঝলসানো মুখগুলো
1:42-1:45
উঠে আসতে চায় মেঘমন্দ্র সূর্যের আলোয়
1:45-1:57
একপাল রাজহাঁস তাদের ডানা ঝাঁঝরা
1:57-2:01
বৃষ্টির ফোঁটার অবিরাম গুলিতে
2:01-2:09
মানুষের মুখ, হাসি, কান্না, মাংসের স্বাদ ফেলে
2:09-2:21
উড়ে যাচ্ছে কোন শুন্যতার অপর পারে
2:21-2:37
যে তীর দেখেনি কেউ আগে
2:37-2:40
কখনো এর আগে
2:40-2:42
যে নদীতে আগামীর রক্ত
2:42-2:45
জমে আছে সেখানে
2:45-3:40
কোথাও বৃষ্টি হচ্ছে এসিড বৃষ্টি
3:41-3:52
কোথাও দলক হচ্ছে রক্তের দলক
3:52-4:08
সেখানে সেই রক্তের নদী
4:08-4:10
যে রক্ত নেই কারো শরীরে এখানে
4:11-4:14
সে নদীর তীর কি প্রিয় জায়গা বনভোজনের?
4:14-4:18
যেখানে ত্রিকালের সব আত্মা এসে এক কালে মেশে
4:18-4:28
সব কালের সব মানুষের স্বপ্নরা মিশে
4:28-4:34
সুস্বাদু বিষ বিরাট খাবারের পাত্রে
4:34-4:40
অতিরঞ্জিত বমির আয়েসে নিজের শবে
4:41-4:46
মুখ নামায় সে আত্মার কুকুরে
4:46-4:53
ডোরাকাটা সেই শ্বাপদ নিজের ক্ষুধাতে
4:53-4:57
অন্যকে শিকারে নিজের থেকে বাঁচতে
4:57-5:00
ভুলে খেয়ে ফেলেছে নিজেকে
5:00-5:09
আর সব চোখ থেকে সব কান্না নিভে গিয়ে
5:09-5:16
মৃত্যুর তীরে ডানা হারিয়ে
5:16-5:23
মরা রাজহাঁসের মতো পড়ে আছে
5:23-5:28
আদিম সেই প্রাণ
5:28-5:32
অধুনার রক্তে কীর্তিনাশায় ভেসে গেছে
5:32-5:42
কোথাও বৃষ্টি হচ্ছে এসিড বৃষ্টি
5:42-5:54
কোথাও দলক হচ্ছে রক্তের দলক
5:54-6:43
কোথাও বৃষ্টি হচ্ছে এসিড বৃষ্টি
6:43-6:54
কোথাও দলক হচ্ছে রক্তের দলক
6:54-7:08
রক্তের দলক
7:08-7:53